দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে টেইলর সুইফট-কার্লি ক্লস
পপতারকা টেইলর সুইফট ও সুপার মডেল কার্লি ক্লসের বন্ধুত্বের শুরুটা ছিল বেশ আলোচিত। একসঙ্গে সময় কাটানো, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, ফ্যাশন শোয়ের মঞ্চ ভাগাভাগি–সব মিলিয়ে তাদের বন্ধুত্ব ছিল হলিউড ও সংগীত জগতের অন্যতম আলোচিত বিষয়।

