ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
জন্ম থেকে বেড়ে ওঠা ম্যাকাওয়ের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাল যমজ জায়ান্ট পান্ডা চিয়ান চিয়ান ও খাং খাং। রবিবার বিশেষ উড়োজাহাজে করে তাদের নেওয়া হয়েছে চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু জায়ান্ট পান্ডা প্রজনন ও গবেষণা কেন্দ্রে।

