ফের প্রেমের গুঞ্জনে মালাইকা
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কয়েক বছর ধরে আলোচনায় ছিলেন মালাইকা আরোরা। এই দুই বলিউড তারকার সম্পর্কের ভাঙা-গড়া নিয়েও কম জলঘোলা হয়নি। তাদের প্রেম পর্বের গল্প যখন ফিকে হওয়ার পথে, তখন বলিউডে ভাসতে শুরু করেছে নতুন গুঞ্জন।


