পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।



