পরীমণির জামিন, আদালত চত্বরে সাংবাদিকদের হুমকি-গালাগাল
আদালতে জামিন নিতে আসা চিত্রনায়িকা পরীমণির দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সাংবাদিকদের হত্যার হুমকি, মারধর, গালাগাল, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অপদস্থ করার অভিযোগ উঠেছে।

