জাতীয় যুব পুরস্কার পেলেন শামছুজ্জামাল
কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ পেয়েছেন সুনামগঞ্জের সফল আত্মকর্মী মো. শামছুজ্জামাল। সিলেট বিভাগীয় কোটায় নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্রপতির হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।



