গ্রাম বাঁচাতে পল্লি উন্নয়ন ও কর্মসংস্থান
স্বাধীনতার পর আশির দশকে দেশজুড়ে চালু হয়েছিল গ্রাম পুনরুজ্জীবন আন্দোলন। রাজনীতিকরা বক্তৃতা-বিবৃতিতে জনগণকে বোঝাতে চেষ্টা করতেন, গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদের বোঝাতেন, এই কৃষিপ্রধান দেশে সবার আগে দরকার পল্লি উন্নয়ন।



