শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি
শিবপুরে নারী শিক্ষককে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে কুমরাদী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আসাদুল্লাহকে মারধর করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছেন।


