ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’ শুরু
শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের (ডিইউএমসি) আয়োজনে প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।

