উইকহ্যামকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন হাসান
সিলেট টেস্টের দ্বিতীয় সেশনে অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ২৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল স্বাগতিকেরা। তবে চতুর্থ উইকেটে আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্যারিবীয়রা।

