ইবাদতের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে চলমান প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

