‘তাহসিফ ভিডিও না করলে’ অজানা থাকত শেখ হাসিনা কীভাবে ‘পালিয়ে গেছেন’: রাষ্ট্রপক্ষের আইনজীবী
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

