৯ মাস পর পর্যটকে মুখর সেন্টমার্টিন, প্রথম দিনেই গেলেন ৮৩৭ জন
দীর্ঘ নয় মাসের বিরতি শেষে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। পর্যটন মৌসুমের প্রথম দিন বৃহস্পতিবার ৮৩৭ জন পর্যটক নিয়ে দ্বীপে পৌঁছেছে এমভি বার আউলিয়া।

