শ্রমিকদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
আন্দোলনে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা আরও বৃদ্ধির আগেই পোশাক শ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা বলেছেন, ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে অতি দ্রুত সরকারকে তার কর্তব্য পালন করতে হবে।


