দেশে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত না হওয়ায় ফিরে এসেছে ফ্যাসিবাদ: রিজভী
দেশে গণতন্ত্রের স্থায়ী ভিত্তি প্রতিষ্ঠিত না হওয়ায় বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারীরা ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল।

