ইবির ২৬৮ অস্থায়ী কর্মচারীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত সিন্ডিকেটে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার ভিত্তিতে ২৬৮ জন অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এই কর্মচারীদের কেউ থোক বরাদ্দে, কেউ দৈনিক মজুরিতে, আবার কেউ পোষ্য কোটায় নিয়োজিত ছিলেন।

