মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টায় জব্দ কার্গো বোট, আটক ৮
মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।


