কেসিসির ৩৪ কার্যালয়ে নিজস্ব বিদ্যুৎ, বিল নামবে অর্ধেকে
বিদ্যুৎ বিল হ্রাস, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব ৩৪টি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। প্রথম পর্যায়ে নগরীর ৬, ১০, ১৬ ও ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ছাদে সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়েছে।



