প্রাথমিকের শিক্ষক বদলিতেও লটারি করার চিন্তা
তদবির ও প্রভাব খাটানোর সুযোগ কমিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে লটারির কথা ভাবছে সরকার। একই স্থানে বদলির জন্য একাধিক প্রার্থী থাকলে প্রয়োজনে লটারির আশ্রয় নিতে পারবেন জেলা প্রশাসকরা (ডিসি)।

