আইনের খসড়া: কুমিরের মাংস রপ্তানির পথ খুলছে
বন্য প্রাণীর বাণিজ্যিক খামার স্থাপন এবং কুমিরের মাংস, হরিণের চামড়াসহ বন্য প্রাণিজাত পণ্য উৎপাদন নিয়ন্ত্রণে নতুন আইন করতে যাচ্ছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই আইন পাস হলে বন্য প্রাণীর মাংস ও চামড়া ছাড়াও বীর্য, ভ্রূণ এবং লোমের মতো পণ্য রপ্তানির পথ সুগম হবে।



