বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ নিয়ে পরবর্তী বৈঠক জানুয়ারিতে
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে ঢাকায় প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা শেষ হয়েছে। তিন দিনের এ আলোচনায় চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।



