শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার
ঢাকার সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



