যশোরে পাশাপাশি কবরে শায়িত হলেন মা-বাবা ও দুই সন্তান
কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুর ১১ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছেছে যশোরের মনিরামপুরের একই পরিবারের চার সদস্যের মরদেহ। গতকাল বুধবার ভোরে মরদেহগুলো পৌঁছানোর পর মোহনপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।




