পশুর নদীতে ডোবা কয়লাবোঝাই জাহাজের হদিস মেলেনি
সুন্দরবনের পশুর নদীতে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো জাহাজটির অবস্থান বুধবারও শনাক্ত করা যায়নি। বুধবার বন বিভাগ ও কয়লার মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পৃথকভাবে ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেও জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে পারেননি।



