কম্বোডিয়া থেকে ৯ মাসে তিন হাজার বাংলাদেশি বহিষ্কার
২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কম্বোডিয়া থেকে তিন হাজারের বেশি বাংলাদেশিকে বহিষ্কার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অনলাইন প্রতারণাবিরোধী অভিযানে এ সময় ৮৭টি দেশের মোট ৫২ হাজার ৩৯ নাগরিককে আটক ও বহিষ্কার করা হয়।




