এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে হোঁচট খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই ধারা থেকে বের হতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা।



