টেকনাফে গুলিবিদ্ধ অসুস্থ হাতির শরীরে আটটি বুলেটের ক্ষত বনবিভাগের তত্বাধানে চিকিৎসা শুরু
টেকনাফে দুই দিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটির সন্ধান পেয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। গত দুইদিন আগে হাতিটি তার অপর সঙ্গীর সাথে লোকালয় থেকে গহীন বনে ঢুকে গিয়েছিল।


