মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি
পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে চোখের পানি আটকে রাখতে পারলেন না রবিউল আউয়াল পিয়াস। এই কান্না শুধু একটি ম্যাচ জয়ের আনন্দে ছিল না। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো ফুটবল টুর্নামেন্টে এই প্রথম জয়ের স্বাদ পেল তাঁর দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


