মেসির ১০ নম্বর জার্সি পরতে চান মার্তিনেস
আন্তর্জাতিক ফুটবল থেকে গত মাসেই অবসর নিয়েছেন লিওনেল মেসি। তবে তাঁর বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে আলোচনা। ঐতিহাসিক এই জার্সির নতুন উত্তরাধিকারী এখনো ঠিক করতে পারেনি আর্জেন্টিনা।



