ফেনী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, চারটি টহল দলসহ মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
ফেনীর ১১৯ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।



