দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য পাঠাতে এত দিন ব্যবহার করতে হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি। অভ্যন্তরীণ বাণিজ্যের এলসির এই তথ্য বেলজিয়াম হয়ে ঘুরে আসে।
