তালতলীতে ভেঙে খালে পড়ল লোহার সেতু, ভোগান্তিতে হাজারো মানুষ
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে খালে পড়ে গেছে। এতে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই এলাকার হাজারো মানুষ ও শিক্ষার্থী।গতকাল শুক্রবার দিবাগত রাতে সেতুটি ভেঙে পড়ে।

