অবশেষে এক মাসের চেষ্টায় নিয়ন্ত্রণে এল ইনানীর গ্যাসের আগুন
টানা এক মাস জ্বলার পর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি কৌশলে এ আগুন নিয়ন্ত্রণে আসে।


