নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলীয় সানাম এলাকায় ন্যাশনাল গার্ডের একটি কম্পাউন্ডে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনা নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।


