অসহায় রোগীদের ঘিরে টাকার ফাঁদ, চট্টগ্রাম মেডিকেলে ধরা ২০ ‘দালাল’
সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ অপ্রতুল বলে রোগী ও স্বজনদের ভয় দেখানো হতো। এরপর বিভিন্ন কৌশলে তাঁদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো টাকা। মূলত গ্রাম থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের নিশানা করত চক্রটি।



