পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক
পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন নরসিংদীর পাঁচ যুবক। তাঁদের অভিযোগ, দালাল চক্র তাঁদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।


