শেষমেশ ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ
নানা বিতর্কের কবলে পড়ে অবশেষে মুক্তির আগেই বড় ধাক্কা খেল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। সিরিজটি ভারতে প্রচার না করার বিষয়ে নেটফ্লিক্সকে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
