এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে
পুলিশ তাঁকে খুঁজছে। এর মধ্যে দুর্গম পাহাড়ে আস্তানা গড়ে সেখানেই অস্ত্র তৈরির কারখানা চালু করেছিলেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। ওই কারখানায় অস্ত্র তৈরি করে সহযোগীদের মাধ্যমে বিক্রিও করতেন তিনি।



