ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের চুরি হয়েছে। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে।


