পাহাড়ে আমন ধান কাটার ধুম
নভেম্বরের শেষ সপ্তাহে রাঙামাটির পাহাড়ের জনপদে আমন ধান কাটার ধুম। শিমুজ্জেছড়া ও কুদুকছড়ি হেডম্যান পাড়ার মাঠে মাঠে সোনালি ধানের শিষ নুয়ে পড়েছে। ভোরের কুয়াশা না কাটতেই কাস্তে আর বাঁশের কাঁধ-দণ্ড নিয়ে সবাই মাঠে নেমে পড়েন।

