ব্যাচেলর পয়েন্ট: হাসির আড়ালে কোন সমাজের প্রতিচ্ছবি?
সংলাপ, অঙ্গভঙ্গি আর উদ্ভট সব কর্মকাণ্ডে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা কয়েকজন তরুণের ব্যাচেলর জীবনকে কেন্দ্র করে নির্মিত এ ধারাবাহিক এখন পঞ্চম সিজনের শেষ প্রান্তে।



