এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে
উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ বাজারে এসেছে কিছুদিন আগে। তারপর থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় স্যান্ডপেপার-কেলেঙ্কারি নিয়ে। খাজার দাবি, ২০১৮ সালে কেপটাউন টেস্টের সেই ঘটনা দলের সবাই জানতেন।


