সমাজের অসংগতি ও রাজনৈতিক অবক্ষয় তুলে ধরতে নাটক প্রদর্শনী
শুরুতে তীর্থক নাটকের পরিবেশনায় ‘সমীকরণ’ নাটক মঞ্চস্থ হয়। নাটকটিতে কুকুরদের প্রতীকী চরিত্রের মাধ্যমে সমাজের নানা অসংগতি ও রাজনৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়। এতে দেখানো হয়, মানুষ কীভাবে ক্ষমতার মোহে নৈতিকতা হারিয়ে পশুত্বের চেয়ে নিচে নেমে যেতে পারে।


