গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
গ্রিসে যাওয়ার জন্য ১৪ লাখ টাকা জোগাড় করতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরে তানভীর আহমেদ হাদীকে। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি।

