খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা
খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে ব্যাংকগুলোকে ‘বিশেষ এক্সিট’ সুবিধা ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় নির্ধারিত শর্তে ঋণগ্রহীতাদের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করে এককালীন ঋণ নিষ্পত্তির সুযোগ রয়েছে।



