৯০ রানের লক্ষ্য, পাকিস্তানের জয় মাত্র ১৩ ওভারেই
জয়টা পেতে খুব বেশি সময় লাগেনি পাকিস্তানের। জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯০ রান। ১৩ ওভারেই সেই রান তুলে নিয়েছে স্বাগতিকেরা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান।চতুর্থ দিনের সকালে মাত্র ৯০ মিনিটেই ম্যাচ শেষ করে পাকিস্তান।


