চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই
ছবিটি তুলতে গিয়ে অবশ্য বেশ দৌড়ঝাঁপ করতে হয়েছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমিতে সেদিন একদল আলোকচিত্রীর কর্মশালা চলছিল। গোয়েটশ তাঁর শিক্ষার্থীদের নিয়ে এসেছিলেন মরুভূমির বালিয়াড়ির ওপর একটি পুরোনো গাছের পেছনে পূর্ণিমার চাঁদ ওঠার ছবি তুলতে



