‘এ কারণেই সে আজ এই জায়গায়’, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির দাবিদার নিকো পাজের শক্তি কোথায়
বড় ভাইয়ের পুরোনো জামা ছোট ভাইয়ের গায়ে ঢলঢলে হয়ে ঝুলে থাকে। আস্তিন হাতের চেয়ে লম্বা, কাঁধ নেমে এসেছে কনুইয়ের দিকে। মা বলেন, ‘আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে।’ ছোট ভাই তখন আয়নার সামনে দাঁড়িয়ে জামাটা একটু টেনেটুনে দেখে।



