জুবিন গর্গের মৃত্যুর তদন্তে দুই দেশের ভিন্ন অবস্থান, চলছে মামলা
জীবনকালে মৃত্যু নিয়ে একদিন অদ্ভুত এক কথা বলেছিলেন জুবিন গর্গ। বলেছিলেন, তিনি মারা গেলে আসাম সাত দিন থমকে যাবে। কথাটির মধ্যে ছিল নিজের জনপ্রিয়তা সম্পর্কে আত্মবিশ্বাস, সেই সঙ্গে আসামের মানুষের ভালোবাসার প্রতি গভীর আস্থা।


