শিশুকে হত্যার অভিযোগে মা আটক
রাজধানীর রামপুরার বনশ্রীতে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।


